দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস কাজের ফাঁকে ঘুরে বেড়াতে ভালোবাসেন। কখনো পাহাড়, কখনো সমুদ্র প্রকৃতির সৌন্দর্য উপভোগের মুহূর্তগুলো প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
বর্তমানে সিনেমার শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন এই অভিনেত্রী। শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে নেপালের পাহাড় ও ঝর্ণার সৌন্দর্য উপভোগ করেছেন। এরই মধ্যে মঙ্গলবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন অপু বিশ্বাস।
প্রকাশিত ছবিগুলোতে সমুদ্রতটে দেখা গেছে তাকে। তবে ছবিগুলো ঠিক কোথা থেকে তোলা, তা জানাননি অভিনেত্রী। নেপালে সমুদ্রসৈকত না থাকায় ছবিগুলো ঘিরে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
তবে ছবির স্থান ছাপিয়ে বেশি নজর কেড়েছে অপুর পোশাক ও সাজ। মাথায় ক্যাপ, চোখে রোদচশমা এবং স্লিভলেস কালো ক্যাজুয়াল পোশাকে দেখা গেছে তাকে। খোলা চুল ও মিষ্টি হাসিতে বেশ সাবলীল ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।
ছবির সঙ্গে অপু বিশ্বাস লিখেছেন, ‘কখনো প্রকৃতিকেও সবসময় তোমার দরকার হবে। শুভ সকাল।’
সকালে প্রকাশিত এসব ছবি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অপুর নতুন লুক ও ছবির প্রশংসা করে মন্তব্য করছেন তার ভক্ত-অনুরাগীরা। নানা প্রতিক্রিয়ার পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্যের ঘর।
যে আই